June 15, 2026, 11:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গাজার টিকাদান কেন্দ্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজার উত্তরে একটি পোলিও টিকাদান কেন্দ্রে ইসরায়েলি হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বোমা হামলার কারণে এর আগে টিকাদান স্থগিত করতে বাধ্য হয় ডাব্লিউএইচও। পরে শুধুমাত্র গাজার উত্তরে শনিবার দ্বিতীয় দফা টিকাদান পুনরায় শুরু করে। এ দিনই হামলা চালায় ইসরায়েল।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেইসুস বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি এমন একটি এলাকায়, যেখানে টিকা দেওয়ার জন্য মানবিক বিরতি দেওয়া হয়েছিল।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সূত্র এএফপিকে বলেছে, একটি ইসরাইলি কোয়াডকপ্টার শেখ রাদওয়ান ক্লিনিকের দেয়ালে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

জাতিসংঘের এজেন্সি প্রধানরা উত্তর গাজায় একটি ‘অ্যাপোক্যালিপটিক’ পরিস্থিতির কথা বলেছেন, যেখানে মানুষ ‘মৌলিক সাহায্য এবং জীবন রক্ষাকারী সরবরাহ থেকে বঞ্চিত’ হচ্ছে।

ডব্লিউএইচও বলেছে, উত্তরে প্রায় ১ লাখ ১৯০০০ শিশু টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪ লাখ ৫২,০০০ টিকা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page