June 13, 2026, 9:05 am
শিরোনামঃ
সাবেক এমপি আনারের প্রতিহিংসার শিকার চাকরিচ্যুত মৌসুমি শ্রমিক অমিত শিকদারের মানবেতর জীবন শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে : এলজিআরডি মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে : বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার খুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে যুক্তরাষ্ট্র খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান বিশ্বে প্রথমবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গ্রামবাসীর অভিযোগ 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী।

রবিবার ৩ নভেম্বর তারিখে দুপুরে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র গুলো তাদের প্রতিনিধির মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক, জেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মাগুরা, নির্বাহী অফিসার শ্রীপুর, সড়ক ও জনপদ মাগুরা বরাবর পৌঁছে দেন। অভিযোগ পত্র থেকে জানাগেছে, মাগুরা শ্রীপুর উপজেলা কাদিরপড়া ইউপির দোরাননগর গ্রামে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল সরকারি নিয়ম ভঙ্গকরে নিজের নামে করেছে রাস্তার নামকরণ।দোরান নগর গ্রামে গড়াই নদীর তীর ঘেঁষে এই ২ কি:মি কাঁচা ও পাঁকা রাস্তাটিতে তিনার নামের ফলক রয়েছে অন্ততঃ অর্ধশত ফলক। যেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে,তিনার উদ্দেশ্য কি রাস্তা সংস্কার করে জনগণের সেবা নাকি নিজের নাম মানুষের মাঝে চাউর করা,সেটা আমারা বোধগম্য নয়।রাস্তা সংস্কারে কাবিটা ও সাবেক চেয়ারম্যানের  অনুদান থাকলেও সামান্য ব্যায় করেই তার নামে এই ফলক গুলো তিনি নির্মাণ করেন, যাতে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যার পাশাপাশি ঘটছে দূর্ঘটনা।

এই রাস্তা সংস্কারে আমরা গ্রামবাসী টাকা ও শ্রম দেওয়ার পাশাপাশি  সরকারি বরাদ্দ পায় ২লক্ষ টাকা, সাবেক চেয়ারম্যান দেন ৫০ হাজার ও পঙ্কজকান্তি  কিছু টাকা দিয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে,সরকারি নিয়মনীতিকে বৃদ্ধা আংগুলী দেখিয়ে নিজের নামে রাস্তার নামকরণের ফলক লাগিয়ে দেয়। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারি ভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ক্রোধ প্রকাশ করেন।

স্থানীয়দের আপত্তির মুখে এক অনলাইনে সাক্ষাৎকারে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন,এ ফলক গুলো আমি নির্মাণ করিনি,হয়তো এলাকার লোকজন আমাকে ভালোবেসে এ গুলো করেছে,সরকার চাইলে সেটা ভেঙে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই।মাগুরা জেলা প্রশাসক মো:অহিদুল ইসলাম আবেদন পত্র গ্রহণ করে, দ্রুত ফলক অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page