October 10, 2026, 12:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ-ভারত বন্দিবিনিময় চুক্তিতে দেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে  ১২৮ জেলে বাংলাদেশে এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দেশের ১২৮ জেলেকে মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।

অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

পরবর্তীতে আজ বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page