July 21, 2026, 7:29 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে মঘীর ঢালে খাল পরিস্কারকরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে প্রায় ২ শতাধিক যুবকদের সাথে নিয়ে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার ৪ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলার মঘীর ঢালের পাশে অবস্থিত খালে কচুরিপনা পরিষ্কার করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মোঃ অহিদুল ইসলাম মাগুরা জেলা প্রশাসক।
এসময় মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, বিডি ক্লিনের জেলা প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্যগণ, মেডিকেল টিম, মাগুরা পৌরসভার স্টাফ ও যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারি বৃন্দগণ। সকাল থেকে দুপুর পর্যন্ত খালে কচুরিপনা পরিষ্কার করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুপশ্রী বিউটি পার্লার উদ্যোক্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর ট্রেইনার জাতীয় শ্রেষ্ঠ জয়িতা জান্নাত আরা মুন্নী, নারী ও শিশু কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক জেসমিন রহমান স্মৃতি, যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার ইনপ্যাক্ট ফেস ৩ রওশন আরা রুমী, সেভ দ্যা উইমেন এন্ড চিল্ড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন ইকরাম সহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page