June 8, 2026, 2:14 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পুর্নবহালের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

এম এ কবীর, ঝিনাইদহ : অপসারণকৃত পৌরসভার কাউন্সিলরদের পুর্নবহালের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঝিনাইদহের ৬টি পৌরসভার কাউন্সিলরবৃন্দ। বেলা ১১টার দিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন কর্মসুচি পালন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শৈলকুপা পৌরসভার আবদুর রকিব, ঝিনাইদহ পৌরসভার শামসুল আরেফিন কায়সার, ফারহানা রেজা আনজু, কোটচাঁদপুর পৌরসভার আব্দুর রাকিব, মহেশপুর পৌরসভার রহুল আমিন মিন্টু, কালীগঞ্জ পৌরসভার মুক্তার হোসেন, হরিণাকুন্ডু পৌরসভার নাসির উদ্দীন ও ঝিনাইদহ পৌরসভার বুলবুলি বেগম।

সভায় বক্তাগন বলেন, পৌরসভার কাউন্সিলরদের অপসারণের পর জেলার সব পৌরসভার কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। নাগরিকরা ঠিকমতো সেবা পাচ্ছে না। জন্ম-মৃত্যু ও নাগরিক সনদ পেতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। শহরগুলো ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সন্ধ্যার পর পাড়া মহল্লায় সড়ক বাতি জ্বলছে না। নিয়মিত ড্রেন পরিস্কার না করায় দুর্গন্ধে নাগরিকরা বসবাসি করতে পারছে না। কাউন্সিলরগন প্রশ্ন তুলে বলেন, দেশে জুলাই-আগষ্টে ছাত্র জনতার বিপ্লবে যে স্বাধীনতা জাতি পেয়েছে তা কি এই ভোগান্তি আর জনদুর্ভোগের জন্য ? আমরাও ছাত্র জনতার সঙ্গে ছিলাম। আমাদের সন্তানরা মাঠে ছিল, আন্দোলনে ছিল। পৌর নাগরিকদের এ অবস্থা চলতে পারে না। বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, যারা অন্যায় ও অপকর্ম করেছে, তাদের জন্য সব কাউন্সিলরকে শাস্তি দেওয়া বৈষম্যমূলক। যেসব কাউন্সিলর সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত, তাদের শাস্তি দিলে কেউ প্রতিবাদ করবে না। একই সঙ্গে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, কাউন্সিলররা তাদেরও শাস্তির দাবি জানান। সাইফুল ইসলাম মধু আরো বলেন, আমরা কোনো দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, আমরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কেন অপসারণ করা হবে? অবিলম্বে দায়িত্বে ফিরে আবার দেশ গঠন ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। উল্লেখ্য গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্র্বতী সরকার গত ২৪ সেপ্টম্বর দেশের সব পৌরসভার মেয়র এবং পরে কাউন্সিলরদের অপসারণ করে। ফলে পৌরসভাগুলোতে নাগরিক ভোগান্তি চরমে পৌচেছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page