October 2, 2026, 10:13 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভোলায় গ্রেনেডসহ যুবক আটক

ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ মো. সুজন নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে, মঙ্গলবার (০৫ নভেম্বর) দিনগত মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাস মো. সুজনকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

তনি আরও বলেন, আটক সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। আটকের পর তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page