February 1, 2026, 5:15 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে যৌথবাহিনী।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী এলাকায় ওই নেতার নিজ বাসভবনে অভিযান চালায় যৌথবাহীনি। এ সময় তার বাসার পৃথক দুটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন রিমন রাফিন বলেন, জব্দকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সঙ্গে জড়িত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সেনা কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page