August 18, 2026, 10:56 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যেই নির্বাচনে ট্রাম্পের বিজয় আসে। বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে আব্বাস ‘আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে ন্যায় এবং শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত’ বলে তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়, ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন যে তিনি ‘যুদ্ধ শেষ’ করতে কাজ করবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, ‘তিনি যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করবেন ও এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস, এই অঞ্চল ও বিশ্বের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুত।’

 

উল্লেখ্য, চলতি সপ্তাহে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন আব্বাস।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page