April 23, 2026, 11:11 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প  ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না : পশ্চিমবঙ্গের মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেছেন, ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না।

শুক্রবার (৮ নভেম্বর) সংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, ‘যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোন কিছুই বলা উচিত নয়। তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।’

তিনি বলেন, ‘এটা ভুললে চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনদিন আসতো না। মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না।’

ভারত সরকার যখন বাংলাদেশ প্রসঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page