August 4, 2026, 6:25 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জেলা যুবদলের সহ-সভাপতি আটক

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলা বিএনপির যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার মোল্লাকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সাথে যৌথ বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। শালিখা থানার মামলা নং ০৫ তাং ০৯/১১/২০২৪ বাদী মোঃ সিদ্দিকুর রহমান। মামলার ধারা ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪
কায়জার বিশ্বাসকে (৪৮) শনিবার ৯ নভেম্বর রাত ১.৩০ টার সময় গ্রেফতার করে। ৩ জন সহ অজ্ঞাত আসামির সংখ্যা ৭ জন। শনিবার দুপুর ৩ টার সময় শালিখা থানা থেকে নিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএনপি জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার বিশ্বাসের গ্রামের বাড়ি শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বুনাগাতি গ্রামের হাটবাড়িয়া এলাকায়। সে সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু বিশ্বাসের পুত্র। কায়জার বিশ্বাস বিএনপি নেতা কাজী কামাল গ্রুপের নেতা। বিএনপি নিতাই রায় চৌধুরী গ্রুপের বুনাগাতি ইউনিয়নের সাবেক বিএনপি দলের সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগ বক্সে তার কায়জার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের বদর মোল্লার পুত্র সিদ্দিক মোল্লা (৫২)। শালিখা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মারুফ হোসেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর সহায়তায় কায়জার বিশ্বাসকে বাড়ি থেকে রাতে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণাধীন করা হয়েছে।

মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার বিশ্বাসকে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাক্স থেকে টাকা ও মালামাল চুরি, অপরাধ মূলক ভীতি প্রদর্শন, খুনের উদ্যোগ, চাঁদাদাবী, আঘাত সহ বিভিন্ন ধারায় অপরাধী করে মামলা দিয়েছে সাবেক বুনাগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page