August 20, 2026, 2:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। স্থানীয় সময় আগামী বুধবার (১৩ নভেম্বর) এই সাক্ষাৎ হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি।

২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় তাঁরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেন। তারা দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন।

এর আগে বারাক ওবামা ২০০৮ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৎকালীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওভাল অফিসে ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা অর্থনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তখন ওবামার স্ত্রী মিশেল ওবামাও হোয়াইট হাউসে গিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page