October 2, 2026, 9:30 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। তারা তিনজন ছিলেন বন্ধু।

পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্ধি এলাকার মোঃ মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এসময় তার সঙ্গে তিন বন্ধু ছিলেন। মামুনকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে সখিপুরের উদ্দেশে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে কালিয়াকৈরের সুত্রাপুরে দুর্ঘটনায় পড়েন।

সিএনজি গ্যাস সংগ্রহ করে প্রাইভেটকারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। গুরুতর আহত চালক আজিজুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এএসআই শহিদুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়।

পরে মরদেহ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় আনা হয়। স্বজনরা আসলে তাদের আবদনের প্রেক্ষিতে সকালে বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই শহিদুল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page