August 20, 2026, 2:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সম্পর্ক অটুট থাকবে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৫ নভেম্বরের নির্বাচনের পর থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনবার কথা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার খুব ভালো ও গুরুত্বপূর্ণ কথা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অটুট থাকবে।

এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছে, ইরান যে হুমকি সৃষ্টি করে আছে সে ব্যাপারে ট্রাম্প ও তিনি একমত হয়েছেন। পাশাপাশি নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি ফুটবল প্রেমীদের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গও এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিবৃতিতে। এ নিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের নিজেদের এবং আমাদের নাগরিকদের সুরক্ষায় যা করা প্রয়োজন আমরা করব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে ট্রাম্প জয় ঘোষণার পর নেতানিয়াহুই সবার আগে তাকে টুইটে ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন’ বলে অভিনন্দন জানান। নেতানিয়াহু এর আগে ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভাল বন্ধু বলেও মন্তব্য করেছিলেন।

ট্রাম্পও তার প্রথম মেয়াদে ইসরায়েলের অনুকূলে কিছু কাজ করে দেশটির পছন্দের পাত্র হয়ে উঠেন। ইসরায়েলের বিরোধিতা করে আসা ‘ইরান পারমাণবিক চুক্তি’ ট্রাম্প বাতিল করেছিলেন। কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page