August 20, 2026, 8:38 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল-বিরোধী লড়াইয়ে নিজের সংগঠনের যোদ্ধাদের ভূঁয়সি প্রশংসা করলেন হিজবুল্লাহ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাঈম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরাইল-বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূঁয়সি প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, “আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরাইলের অহংকারের ভিত্তিতে কাপন ধরানো গর্ব।”

গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাঈম কাসেমকে একটি চিঠি লিখেছিলেন। তার জবাবে গতকাল (বুধবার) হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লিখলেন। চিঠিতে তিনি আরো বলেছেন, “আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে।”

আল-কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাঈম কাসেম। তিনি পবিত্র আল-কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন।

কীভাবে হিজবুল্লাহ সদস্যরা “মৃত্যুর গভীরে” প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সেকথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page