April 23, 2026, 9:53 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘের নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বুধবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে পরিষদ ২৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৮ নভেম্বরের হামলার নিন্দা করেছে, যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়। তবে তারা এজন্য কাউকে  দায়ী করেনি।

পরিষদ বলেছে, তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৯ অক্টোবর, হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট “সম্ভবত” দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল-এর সদর দফতরে আঘাত করেছিল, অস্ট্রিয়া জানায়, এতে তাদের আট সেনা আহত হয়।

৭ নভেম্বর, পাঁচজন শান্তিরক্ষী আহত হয় এবং পরের দিন ইউএনআইএফআইএল ইসরাইলি সেনাবাহিনীকে “ইচ্ছাকৃত এবং সরাসরি” পদক্ষেপে দক্ষিণ লেবাননে তার একটি অবস্থানের ক্ষতি করার জন্য অভিযুক্ত করে।

নিরাপত্তা পরিষদ “স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনই আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে না” এবং ইউএনআইএফআইএল কে তার ‘পূর্ণ সমর্থন’ দিতে হব।

কাউন্সিলের সদস্যরা সাধারণ সংঘর্ষে “বেসামরিক অবকাঠামোর ধ্বংস” এবং “লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানগুলোর ক্ষতি”তে এবং বেসামরিক হতাহতের ঘটনা এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”

এটি বিশেষভাবে বালবেক এবং টায়ারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর বিপন্ন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page