October 2, 2026, 8:38 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামালায় নিহত দুই বিচারককে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামালায় নিহত দুই বিচারক সোহেল আহম্মেদ-জগন্নাথ পাঁড়েকে। ২০০৫ সালের ১৪ নভেম্বর তাদের বোমা মেরে হত্যা করা হয়।

শোকের এ দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালীটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।


এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ এমএ হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালতে বিচারক সোহেল-জগন্নাথ স্মৃতি মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএববি।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page