October 2, 2026, 8:12 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিন ব্যাপী উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
উক্ত অভিযানে তিনটি ইটভাটার বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়াসহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে  ইটভাটি গুলোর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দন্ড প্রদান করা হয়।
গুড়িয়ে দেয়া ইট ভাটা গুলো হল উপজেলার চুনতি ইউনিয়নের মো. ইয়াসিনের মালিকানাধীন মেসার্স চুনতি ব্রিকস (CBM), আমিরাবাদ ইউনিয়নের মো. শরীফ খানের মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিকস (BAB), চরম্বা ইউনিয়নের খালেদা বেগমের মালিকানাধীন মেসার্স মেসার্স আরব ব্রিকস ম্যানু (ABM)।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক  মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক  মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নীলমনির নেতৃত্বে সেনা সদস্য, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানার একদল পুলিশ । এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া ফায়ার স্টেশনের সদস্যগন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page