April 11, 2026, 4:56 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

নিহত রাসেল
বশির আল-মামুন, চট্টগ্রাম : তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা মো. রাসেল (২৩)। শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও চার মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত জালাল উদ্দিনের (৪৫) বাবার নাম রাজা মিয়া।
রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন, ছোটবেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করেন। জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান, তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে।
এ নিয়ে চাচার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. লিটন চৌধুরী বলেন, রাত সাড়ে ১১টার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অভিযুক্ত জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page