April 23, 2026, 6:57 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একর পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ট্রাম্প সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন। তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি।

বতর্মান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।

এসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।

আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। ইতোমধ্যে প্রশাসন গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page