April 23, 2026, 6:57 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক ; ইসলামাবাদে আগামী ২ মাস জারি থাকবে ১৪৪ ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশেব্যাপী আন্দোলনের ‘চূড়ান্ত ডাক’ দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী (তার ভাষায় ‘একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে), এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে।

ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে, যা ‘শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে’। এ নির্দেশনার অধীনে রাজধানীতে পাঁচ বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page