September 18, 2026, 1:22 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪৬টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫কেজি ৪৭৮.৫৩ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ দুই জন স্বর্ন পাচারকারীকে আটক করেছে মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৫কোটি পচানব্বই লাখ ৫৩ হাজার টাকা।
আজ সোমবার (১৮নভেম্বর) বিকাল ৫টায় দিকে এ স্বর্ণ জব্দ করা হয় বলে বিজিবি সুত্রে জানা গেছে। স্বর্নসহ আটক ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার জিন্নানগর রায়পাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে দুলাল (৫৩) এবং একই গ্রামের মৃত রজম আলীর ছেলে আব্দুল কাদের (৬০)। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার বিকেলে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবির) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় সামন্তা বিওপির একটি বিশেষ টহলদল রায়পুর গ্রামের আলতাফ হোসেনের ধান ক্ষেতে মধ্যে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৫টায় দুই ব্যক্তি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা কালে তাদেরকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তাদের দেহ তল্লাশী করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে। অপর দিকে উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page