September 8, 2026, 5:58 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

লেবাননে সংঘাতে ২শ’রও বেশি শিশু নিহত : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় লেবাননে গত দুই মাসে ২শ’রও বেশি প্রাণ হারিয়েছে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ একথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ্ বিরদ্ধে ইসরাইল বড়ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে এক বছর ধরে চলা এই অভিযান সর্বাত্মক যুদ্ধে রুপ নিয়েছিল।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, ‘দুই মাসেরও কম সময়ে লেবাননে ২শ’র ও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম,তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।’

মুখপাত্র অবশ্য এই হত্যাকান্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, ‘যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়’।

জেমস আরো দাবি করেছেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এদিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন ঐ মুখপাত্র।

জেমস অভিযোগ করেছেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page