October 2, 2026, 7:00 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে অপর একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪শ্রমিক নিহত ও ৩০ জন শ্রমিক আহত হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জাহাঙ্গীর (৩০),  নিপা (২৫), খাদিজা (২৮) এবখ জিয়াসমিন (২৬)। নিহতদের স্বজনরা লাশ নিয়ে যওয়ায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page