October 2, 2026, 7:00 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রুপসার এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ বাড়িতে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page