October 2, 2026, 6:39 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে আকবর শাহ থানাধীন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম রায়হান উদ্দিন। পুলিশ জানিয়েছে, তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি।

হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশি কিছু মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page