September 23, 2026, 1:50 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রীপুরে পিকনিকে যাওযার গড় বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ ২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের উদয়খালি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদিন।

নিহতরা হলেন সাকিব, মাহিন এবং মোজাম্মেল। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাথী। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিআরটিসি দ্বিতল বাসটি রাস্তার পাশ দিয়ে ওই এলাকার মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ময়মনসিংহ মেডিকেল নেয়ার পর সেখানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন। এ বিভাগের প্রধানের সেক্রেটার ইমরান হোসেন জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page