April 23, 2026, 5:42 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুর্তে দেশটির প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তার দাবি, তাকে হত্যার ছক কষছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ কারণে তিনিও প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। যদি তিনি কোনোদিন হত্যার শিকার হন তাহলে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে স্ত্রী-সন্তানসহ হত্যা করা হবে।

এমন বিষ্ময়কর হুমকি দিয়ে ভাইস-প্রেসিডেন্ট সারা দুর্তে বলেন, “আমি গুপ্তঘাতকের সঙ্গে যোগাযোগ করেছি। যদি আমাকে কখনো হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট, তার স্ত্রী-সন্তান এবং সংসদের স্পিকারকে ওই ঘাতক হত্যা করবে। আমি এটি মজা করে বলছি না।”

ভাইস প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রেসিডেন্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন। তিনি বলেছেন, এমন সক্রিয় হুমকির পর চৌকস প্রেসিডেন্ট গার্ডকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page