October 2, 2026, 6:01 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় চরমপন্থি নেতা বোমা বাকু’কে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার সাঁথিয়ায় চরমপন্থি নেতা বাকুল মিয়া ওরফে বোমা বাকুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ নভেম্বর) রাত নয়টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাকুলের ভাতিজা আলেপ হোসেনকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মো. বাকুল ঘোড়ার গাড়িতে ধান নিয়ে সাঁথিয়ার রাউত গ্রামের এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এলাকার ইবতেদায়ি মাদ্রাসা এলাকার সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ঘোড়ার গাড়ি রোধ করে বাকুলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যান। এ সময় নিহত বাকুলের ভাতিজা আলেপ হোসেন (২৫) এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কোপায়।পরে স্থানীয় লোকজন আহত আলেপকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

এলাকা সূত্রে জানা যায়, বাকুল মিয়া চরমপন্থি দলের নেতা ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছিলেন। বাকুল দীর্ঘ দিন স্বাভাবিক জীবন যাপন করতে ছিল। সে ঘোড়ার গাড়ীতে এলাকার মালামাল পরিবহন করত।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সন্ত্রাসীদের হাতে বাকুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকুল চরমপন্থী দলের সদস্য ছিলেন ও তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page