October 2, 2026, 5:22 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ২ স্কুলছাত্রের বিরোধের জেরে যুবদল কর্মী খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেট মহানগরীর শাহপরাণ বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩০) শাহপরান বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ও স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরান বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে বিরোধ চলে আসছিল। এ ঘটনাটি এলাকায় সালিশ বৈঠক পর্যন্ত গড়ায়। এরই জের ধরে সাকেরের পক্ষে জড়িয়ে পড়েন যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা। ঘটনার রাতে একটি পক্ষে নাদিম, মিজান, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলের নেতৃত্বে যুবদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকায় যান। তারা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে হামলায় যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী খুন হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে দুই ছাত্রের বিরোধের জেরে শাহপরান এলাকায় উত্তেজনা চলে আসছিল। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে সালিশ বসলেও সমাধান হয়নি। এসময় দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিলাল নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page