August 20, 2026, 4:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে আজ সকালে শপথ গ্রহণ করেছেন। লোকসভার সদস্য হিসেবে এবারই প্রথম এমপি নির্বাচিত হন প্রিয়াঙ্কা।

এনডিটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা লোকসভায় শপথবাক্য পাঠ করেন।

প্রিয়াঙ্কার (৫২) শপথ গ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবারের তিনজন সংসদ সদস্য হলেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া আসন থেকে উপ নির্বাচনে জয়ী হন তিনি। রাহুল দুইটি আসনে জয়ী হন। রাহুল ওয়েনাদ ও উত্তর প্রদেশের রায়বেরলি আসন থেকে নির্বাচিত হয়ে ওয়েনাদের আসনটি ছেড়ে দিলে সেখান থেকে প্রিয়াঙ্কা উপ নির্বাচনে প্রার্থী হন।

প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৬ জন। এরমধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপি’র নভ্যা হরিদাস ছিলেন প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।

প্রিয়াঙ্কার শপথ গ্রহণের বিশেষ মুহূর্তে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ভাই রাহুল গান্ধী ও স্বামী রবার্ট ভদ্র উপস্থিত ছিলেন।

এদিকে ‘ডেকান হেলাল্ডের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা নির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯শ’ ৩১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটারের উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্বেও প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোটের হার ৬৫ শতাংশ।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page