November 21, 2026, 2:41 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল আলীফ হত্যার প্রতিবাদে জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এই   মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার প্রবীণ সিনিয়র আইনজীবী মোক্তার আহমেদ।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. প্রতীম রায় পাম্পু, সহকারী পিপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, এ্যাড.আব্দুস গাফফার মুন্না প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন জাত নেই তারা দেশ ও জাতির শত্রু। এ্যাড. সাইফুল হত্যাকারী  সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page