August 20, 2026, 5:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশ আবারো পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালায়নি।

আজ (শনিবার) বার্তা সংস্থা তাস রিয়াবকভের কাছে জানতে চায়- মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করছে, এর প্রতিক্রিয়ায় মস্কোও পরমাণু পরীক্ষা চালাবে কিনা। জবাবে তিনি বলেন, “বিষয়টি মস্কোর এজেন্ডায় রয়েছে।”

রিয়াবকভ আরো বলেন, “আমি শুধু বলব- পরিস্থিতি বেশ জটিল। আমরা সমস্ত দিক বিবেচনায় রাখছি।”

একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও, আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়া স্বেচ্ছা-স্থগিতাদেশ অনুসরণ করে আসছে।

গতকাল আমেরিকার রসকংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সাল থেকে ২০৪৯ সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকার এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page