October 2, 2026, 4:25 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন স্বামী। রোববার (১ ডিসেম্বর) সকালে পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী (২৩) বসতঘরে ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে (২২) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

নিহত রাকিবা বিবি গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল গড়িয়ে দুপুর হলেও রাকিবা বিবি ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। একপর্যায়ে তার কোনো নড়াচড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন। এ সময় ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। রাকিবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিহতের স্বামী সাইদী চৌধুরীকে আটক করে।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page