October 2, 2026, 3:57 pm
শিরোনামঃ
মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে সেনাসদস্য খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছুটিতে আসা এক সেনাসদস্য খুন হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের ৫ম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সাথে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েকদিন আগে বাড়িতে ছুটি আসা সেনাসদস্য ওয়াসিম মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে এবং ঘাড়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন সেনাসদস্য ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাসদস্য নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page