October 2, 2026, 2:36 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল খুনের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করার দাবি আইনজীবীদের

 
বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি উঠেছে। রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের দোয়েল চত্বরে শোক মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন আয়োজন করে। সমাবেশের আগে দোয়েল চত্বর থেকে পূর্বঘোষণা অনুযায়ী শোক মিছিল বের হয়।
সমাবেশে সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এ পর্যন্ত ইসকন সন্ত্রাসীদের নামে যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলায় চিন্ময়কে আসামি করতে হবে। অতীতে অনেক রাজনৈতিক আসামি আদালতে প্রবেশ করলেও আইনশৃঙ্খলা বাহিনী আসামির সঙ্গে কাউকে আদালতে প্রবেশ করতে দেয়নি। কিন্তু গত ২৬ নভেম্বর ইসকনের অসংখ্য নেতাকর্মী আদালতে প্রবেশ করেছে। পুলিশের দুর্বলতায় সেটি তারা করেছে।
তিনি বলেন, আদালতে পুলিশের মাইক ব্যবহার করে চিন্ময় তাঁর অনুসারী ইসকন সমর্থকদের উসকে দিয়েছে। অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ইসকন ছাড়া বাংলাদেশে সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আলিফের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক কাশেম কামাল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page