August 20, 2026, 7:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

শপথ নেয়ার আগেই গাজায় হামাসের হাতে  জিম্মিদের মুক্তি চান ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেয়ার আগেই গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান তিনি। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। উক্ত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতির ভোগ করতে হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে।

‘জেরুজালেম পোস্ট’র এক প্রতিবেদনে আজ একথা বলা হয়েছে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি  ভূ-খন্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধরা ১২০৮ জনকে হত্যা করে। এছাড়া দুই শতাধিক ইসরালিকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের হাতে বন্দী আছে ১ শ’র ও বেশি জিম্মি।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রানীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাতকারে বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারে সুরাহা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page