August 20, 2026, 7:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নমিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিওর সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

বিবিসি লিখেছে দেশটির নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে। নাদাইতওয়া দায়িত্ব নিলে তিনি হবেন নমিবিয়ার প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।

৭২ বছর বয়সী নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মত ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্দুলেনি ইতুলা পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের একজন নেতা।

নমিবিয়ায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

ফল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাদাইতওয়া বলেছেন, তার দেশের জনগণ শান্তি স্থিতিশীলতার প্রত্যাশায় তাকে নির্বাচিত করেছে। নাদাইতওয়ার দল এসডব্লিউএপিও ১৯৯০ সাল থেকে ক্ষমতায় আছে।

তবে দেশটির বেশিরভাগ দলই এই ফল প্রত্যাখান করেছে। বিরোধী দল আইপিসি নির্বাচনি প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বর্ণনা করে ফল চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছে।

নমিবিয়ার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৭ নভেম্বর। ভোটের সময় নানা ধরনের কারিগরি ক্রুটি ও ব্যালট পেপারের ঘাটতি দেখা গিয়েছিল। ফল কিছু কিছু জায়গায় ভোটগ্রহণের সময়ও বাড়ানো হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page