August 20, 2026, 7:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রুডোর সাথে বৈঠকে মস্করা করে কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন।

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পরপরই তিনি দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোসহ চীন থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত সফরে আমেরিকায় যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-আ-লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয় তার। ২৫ ভাগ শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে- এমন মন্তব্য করার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এ সময় ট্রুডোসহ অন্যরা হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে- এই কথা ট্রাম্প ঠাট্টাচ্ছলে বলেছেন।

ট্রুডো বলেন, কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির ৭৫ শতাংশ আমেরিকায় পাঠায়। এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। জবাবে ট্রাম্প বলেন, “অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতিসহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া।” তিনি বলেন, কানাডার সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের বেশি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page