August 12, 2026, 4:07 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজধানীর ৩ থানায় দায়ের করা পৃথক ৫ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচার হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যান্যরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়াইবুর রহমান।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এসময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

২০১৫ সালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

২০১৫ সালে খালেদা জিয়ার উপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সেই সঙ্গে, পল্টন থানাধীন রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page