November 8, 2026, 2:32 pm
শিরোনামঃ
এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন র‍্যালি স্মারকলিপি প্রদান

এম এ কবীর, ঝিনাইদহ : দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এই পণ্য দু’টি ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ, খোলাবাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন, র‌্যালি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছে কনজুমার এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা শাখা।
কর্মসূচির অংশ হিসেবে ৪ ডিসেম্বর সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড়ে মানব বন্ধন করে। এসময় বক্তব্য রাখেন ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু,সাধারণ সম্পাদক শরিফা খাতুন,সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার যুগ্ম সম্পাদক এম এ কবীর,কামরুজ্জামান পিন্টু, সাংবাদিক সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, ব্যবসায়িক সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মী করে অতিমোনাফা করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বক্তাগন বলেন, ৫ আগষ্ট বাংলাদেশের ইতিহাসে যে যুগান্তকারী ঘটনা ঘটেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখান থেকে যারা শিক্ষা নেবে না তাদের পরিনতি হবে ভয়াবহ। বক্তা বলেন চাল-ডাল,তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম অবিলম্বে সহনশীল পর্যায়ে আনতে হবে। তা না হলে জনগন আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। বক্তাগণ বলেন, সিন্ডিকেট ভাংতে বাজারে মনিটরিং জোরদার করতে হবে,টিসিবির ট্রাকসেল বাড়াতে হবে, বাজারে খোলা তেল বিক্রি বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page