October 18, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল ও তাকফিরিরা সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত করতে চায় : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়াকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য সন্ত্রাসবাদ ও হুমকির কেন্দ্রে পরিণত করতে চায়।

গতকাল (শুক্রবার) ইরাকের টেলিভিশন চ্যানেল আলাআওলাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন আরাকচি। সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদীদের চলমান তাণ্ডব এবং সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য গতকাল তিনি ইরাক সফর করেন।

সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ও সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে সিরিয়াকে ব্যবহারের জন্য ইসরাইল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন, সিরিয়া সরকার এবং জনগণের জন্য ইরান সব সময় সমর্থন যুগিয়েছে। দামেস্ক এখন আমাদের কাছে কী ধরনের সমর্থন চায় তারওপর ভিত্তি করে আমরা সমর্থন অব্যাহত রাখব।”

সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আবার শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করছে এবং নতুন করে সাধারণ জনগণ ও সরকারের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেছে তখন আব্বাস আরাকচি এসব কথা বললেন। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোর আগা-গোড়াই সমর্থন ছিল।

ইসরাইল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে আরাকচি বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের কারণে সত্যিকার অর্থে লেবাননের জন্য গৃহযুদ্ধের ঝুঁকি সৃষ্টি উঠেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র বানচাল করা হয়েছে এবং লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page