October 2, 2026, 12:14 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সিটিজেনস্ ফোরামের শুভ উদ্‌বোধন ঘোষণা করলেন সিএমপি কমিশনার

বশির আল–মামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’-এর নবগঠিত কমিটির শুভ উদ্‌বোধন ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার হাসিব আজিজ ।

রবিবার ( ৮ ডিসেম্বর) বিকালে  দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্ভোধন ঘোষণা করেন তিনি। উদ্ভোধনী বক্তব্যে তিনি বলেন, “সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। বরং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরও বেশি।

সিটিজেনস্ ফোরামের সদস্যগণ নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশি সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন। সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নেই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন।”

তিনি আরও বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই ফোরামে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।” উদ্‌বোধনের পর মহানগরীর ১৬টি থানা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে সবাই পরিচিত হন।

কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে এই নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন ও তাদের কর্মপন্থা তুলে ধরেন। গঠিত কমিটিসমূহের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ রইছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি); সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক  মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডা. আবু নাছের ও বিএনপি নেতা আবুল হাশেম বক্কর সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, দল-মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ৮৬ সদস্য, কোতোয়ালী থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানার ৪১, খুলশী থানার ৫৩, বায়েজিদ থানার ৫১, পাঁচলাইশ থানার ৪২, চান্দগাঁও থানার ৩৫, পাহাড়তলী থানার ৩৬, আকবরশাহ্ থানার ৪৫, হালিশহর থানার ৫৮, ডডবলমুরিং থানার ৪৯, বন্দর থানার ৩৭, ইপিজেড থানার ৩৬, পতেঙ্গা থানার ২৯ ও কর্ণফুলী থানার ৩১ সদস্যের কমিটি ঘোষিত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page