August 20, 2026, 10:27 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার সশস্ত্র গেরিলারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

হায়াত তাহারির আশ-শাম বা এইচটিএস এবং মার্কিন সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা গতকাল (রোববার) দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন।

সাবেক আল-কায়েদা কমান্ডার এবং বর্তমানে এইচটিএসের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি গতকাল টেলিভিশনে দেয়া ভাষণে বিজয় ঘোষণা করেন। তিনি বলেন, “ভবিষ্যৎ আমাদের।”

এরপর ক্রেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে, সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছেন। এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ওই সূত্র বলেছেন, “সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখবো বলে আশা করি।”

সিরিয়ায় ২০১১ সালে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর ২০১৫ সালে বাশার আল-আসাদ সরকারকে সাহায্য করার জন্য রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। কিন্তু এবার রুশ সেনারা হায়াতে তাহরির আশ-শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযান শুরুর পর বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেয়ার ইচ্ছা ব্যক্ত করলে রাশিয়া এই অবস্থানে চলে যায়। ক্ষমতা ছেড়ে দেয়ার ব্যাপারে পেছনের দরজা দিয়ে কয়েকটি গোষ্ঠীর সাথে বাশার আল-আসাদের বৈঠক হয় তবে সেসব বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে দাবি করেছে মস্কো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page