August 20, 2026, 10:28 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো এখন নিজেরাই সংঘর্ষ শুরু করতে পারে : মিশরের বিশ্লেষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিরিয়া পরিস্থিতির বিষয়ে মিশরের কয়েকজন বিশ্লেষকের অভিমত হলো, সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে উঠেপড়ে লাগবে।

সিরিয়ার পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে মিশরের বিশিষ্ট বিশ্লেষক কারাম ইয়াহিয়া বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো যারা সরকারের পতন ঘটিয়েছে এবার তারাই নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু করতে পারে।

মিশরের আরেক বিশ্লেষক জাহদি আশ শামি সিরিয়ার বর্তমান পরিস্থিতি দিকে ইঙ্গিত বলে বলেছেন, এটা ঠিক আসাদ সরকারের পতন হয়েছে, কিন্তু জাবহাতুন নুসরার মতো সংগঠনের উপস্থিতিতে কি সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব? জাবহাতুন নুসরা সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকাভুক্ত একটি সংগঠন।

তিনি আরও বলেছেন- সিরিয়ার রাজনীতি যদি গণতন্ত্রের দিকে না এগোয় তাহলে দেশটি সাম্প্রদায়িক সংঘাতের বেড়াজালে আটকে যাবে। সিরিয়ার অখণ্ডতা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং লিবিয়ার চেয়েও বেশি খারাপ অবস্থা তৈরি হতে পারে।

২৭ নভেম্বর সিরিয়ার বিভিন্ন সরকারবিরোধী সংগঠন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিছু দেশের সমর্থনে উত্তরাঞ্চলীয় ইদলিব থেকে বিভিন্ন এলাকায় হামলা শুরু করে, এরই ধারাবাহিকতায় গত রোববার আসাদ সরকারের পতন ঘটে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page