April 10, 2026, 3:31 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোর জেলায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ও বিধি প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টোল ফ্রি হটলাইন চালু করেছে, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চালু করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে পর্যায়ে নিরাপদ খাদ্যের ক্যাম্পেইন শুরু করার উপর বক্তারা গুরুত্ব প্রদান করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সোহেলুর রহমান খান, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন  করেন নিরাপদ খাদ্য  কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোফাজ্জল হুসাইন স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page