April 25, 2026, 8:23 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে পরিযায়ী পাখি সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মেহেরপুরে‘পোকা মাকড় রক্ষা করে পাখির জীবন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পরিযায়ী পাখি রক্ষার বিষয়ে এক আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।

মেহেরপুর ফাউন্ডেশন-এর পরিচালক নাসের চৌধুরীর সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন- মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাউসার আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শীতের শুরুতে এদেশে বিভিন্ন পরিযায়ী পাখির আগমন ঘটে। অতিরিক্ত শীতে পরিযায়ী পাখি নিজ এলাকায় থাকতে না পেরে এ অঞ্চলে চলে আসে। পরিযায়ী পাখি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে। এর ফলে আমাদের ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। একশ্রেণির পাখি শিকারি বিভিন্ন মাধ্যমে পরিযায়ী পাখিদের হত্যা করে। আমাদের উচিত পরিযায়ী পাখি সংরক্ষণে এগিয়ে আসা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page