July 1, 2026, 10:40 am
শিরোনামঃ
কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড কালেমাসহ সাদা পতাকা টানানো বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না : তথ্য উপদেষ্টা গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না : মার্কিন কংগ্রেসম্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ‘আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ করতে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজে “আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করত” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ১১ ডিসেম্বর সকালে কনজুউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব ঝিনাইদহ জেলা শাখা, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ অফিসের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন রিপা। সার্বিক তত্ত্বাবধান করেন ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু।
প্রধান অতিথি বলেন, আমাদেরকে পরস্পরের কল্যাণের কাজ করে যেতে হবে, বিধাতার সৃষ্টিকে ভালবাসতে হবে, সৃষ্টি জগতকে ভালবাসতে হবে। আমরা ব্যক্তিগত লাভের চিন্তা করি এর থেকে বের হয়ে আসতে হবে। মানবিকতার জায়গা প্রস্তুত করতে হবে। ধর্ম শিক্ষা, নৈতিক শিক্ষা এবং মানবতার শিক্ষায় সকলকে আত্মনিবেদিত হতে হবে।
তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিকীকরণ করতে হবে, পরিবার সমাজ খেলার সাথীদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, তবে আইন প্রয়োগের জন্য রাষ্ট্রের প্রয়োজন হয়। যে শিক্ষা পরিবার ও সমাজ থেকে পায়নি এই শিক্ষা রাষ্ট্রদেবে।তিনি বলেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ছেলেদেরকে সতর্ক হতে হবে সেই সতর্কতা শিক্ষায় প্রতিযোগিতায় নৈতিকতায়। তিনি দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page