October 22, 2026, 3:44 pm
শিরোনামঃ
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করতে সীমান্তে মাইক বাজাবে উত্তর কোরিয়া যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে সংঘর্ষের ঘটনায় তাইজুল সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল বলেও জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে বোরকা পরে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে হামলাকারীদের ধাওয়া করা হয়। এ সময় তাইজুল ও আল আমিন নামে দুজন আহত হন।

 

আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশে কয়েকজন মিলে তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে মিলন সরদারের বক্তব্য পাওয়া যায়নি।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার অথবা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৭ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page