April 10, 2026, 12:50 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় ছেলের সঙ্গে ক্রিকেট খেলায় বাকবিতণ্ডা জেরে শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মো. মুসার স্ত্রী।

এই বিষয়ে নিহতের ছেলে মো. হামীম জানান, শনিবার সকালে তার ছোট ভাই স্থানীয় আলভীসহ আরও কয়েকজনের সাথে পার্শ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলায় বাকবিতণ্ডার জেরে আলভী তার ভাইকে একাধিকবার মারধন করে। এছাড়া বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি প্রদর্শন করতে তাকে।

এসময় হামীমের মা তাকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করতে লাগে। এই ঘটনার খবর শুনতেই হামীম ও তার বাবা বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে গেলে তাদেরও মারধর করা হয়।

ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা চুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করলেই তিনি ঘটনাস্থলেই লুটে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাওরিন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।

ঘটনার পরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। তবে ঘটনার পরপর দোষীরা পালিয়ে যায়।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসছে শোকের ছায়া।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম শিউলী বেগমের ছেলে আহত হয়। উক্ত ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশী বাচা মিয়ার ছেলে আসামি আলভি (২০)র ছুরিকাঘাতে ভিকটিম শিউলী বেগমকে (৩৭) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্বামী মুছা মিয়া তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page