October 18, 2026, 12:19 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বিরোধী জোটের আপত্তি সত্বেও ভারতের লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের লোকসবায় ‘এক দেশ এক ভোট’ বিল পাশ হয়েছে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্য দলগুলোও এ বিলের বিরোধিতা করে। বিরোধী সাংসদরা বলছেন, বিলটি ভারতের সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে। অভিযোগ, মোদি সরকার এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।

ভারতের লোকসভায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পেশ হল ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত দু’টি বিল। দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এটি পেশ করেন সংসদের নিম্নকক্ষে। বিল পেশ হতেই বিরোধীদের হট্টগোল শুরু হয়। তারা তুমুল আপত্তি জানান এ বিলে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্য দলগুলোও এ বিলের বিরোধিতা করে। বিরোধী সাংসদরা বলছেন, বিলটি ভারতের সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে। অভিযোগ, মোদি সরকার এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।

gঅনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে ‘এক দেশ-এক ভোট’ বিল আসছে সোমবারভারতে ‘এক দেশ-এক ভোট’ বিল আসছে সোমবার
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিল সংবিধানের মূল কাঠামোই আঘাত করবে। বিজেপি কী ভাবে এই বিল লোকসভায় পাশ করাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ডিএমকে।

সাংসদ টিআর বালু প্রশ্ন রেখে বলেন, এই সরকারের যখন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই নেই, তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে?

আপত্তি জানিয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিও।

‘এক দেশ-এক ভোট’ নিয়ে আগে থেকেই প্রতিবাদে মুখর ছিল কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলো। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, সংসদ সদস্য এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে।

ভারতের একেক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় একেক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে। কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে। যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page